1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে রংপুরে গ্রেফতার ৫০

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ১৩৩ Time View

arrest8বিশেষ অভিযান চালিয়ে রংপুর থেকে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের নির্দেশে এই বিশেষ অভিযান চালানো হয়।

এতে কোতোয়ালি থানা পুলিশ ১৬, পীরগাছা থানা পুলিশ ১১, মিঠাপুকুর থানা পুলিশ ৬, বদরগঞ্জ থানা পুলিশ ৪, গঙ্গাচড়া থানা পুলিশ ৪, কাউনিয়া থানা পুলিশ ৪, তারাগঞ্জ থানা পুলিশ ৩ ও পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

আটককৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে থানা সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ