1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

পুলিশের পদোন্নতি পরীক্ষার তারিখ প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১ Time View

আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অধস্তন কর্মকর্তাদের পদোন্নতি পরীক্ষা। অক্টোবরের মাঝামাঝি শুরু হয়ে পরীক্ষা চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।

এক আদেশে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তার স্বাক্ষর করা আদেশে বলা হয়েছে, কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পরীক্ষা ১৭ থেকে ১৮ অক্টোবর, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষা ১৭ থেকে ২৪ অক্টোবর, এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদের পরীক্ষা ১৭ থেকে ২৪ অক্টোবর, কনস্টেবল থেকে এটিএসআই পদে ১৭ থেকে ২৪ অক্টোবর, এটিএসআই থেকে টিএসআই পদে ১৭ থেকে ২৪ অক্টোবর, কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পরীক্ষা ৮ অক্টোবর থেকে ২ নভেম্বর, এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদের পরীক্ষা ৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও পুলিশ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টে কর্মরত কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পরীক্ষা ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এবং একই বিভাগের এএসআই থেকে এসআই পদের পরীক্ষা ২৫ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পুলিশ সদস্যদের পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য http://promotionexam.police.gov.bd -এ গিয়ে পরবর্তী নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ