1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

পুজারার সেঞ্চুরিতে নিরাপদে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১২
  • ১৬৩ Time View

দ্বিতীয় টেস্টে ইংলিশ স্পিনার মন্টি পানেসারের বোলিং তোপে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ভারত। চেতেশ্বর পুজারার সেঞ্চুরির সঙ্গে রবিচন্দ্র অশ্বিনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ২৬৬ রান।

ভারত প্রথম ইনিংস: ২৬৬/৬ (৯০ ওভার)

মুম্বাইয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দলীয় ৪ রানেই ইংলিশ পেসার জেমস এন্ডারসনের শিকার হন গৌতম গম্ভীর (৪)। শততম টেস্টে ইনিংসটি স্মরণীয় করে রাখায় ব্যর্থ হন বীরেন্দর শেবাগ, পানেসারের বলে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড তিনি।

পানেসারের ঘূর্ণি জাদুতে কাবু হয়ে এরপর মাঠ ছাড়েন শচীন টেন্ডুলকার (৮) ও বিরাট কোহলি (১৯)। যুবরাজ সিং মাত্র ২ বল খেলে কোনো রান যোগ না করেই গ্রায়েম সোয়ানের কাছে বোল্ড হন। পুজারার সঙ্গে মহেন্দ্র সিং ধোনি ৫০ রানের জুটি গড়লে ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়া কিছুটা থামে। প্রথম দিন নিজের চতুর্থ উইকেট হিসেবে পানেসার প্যাভিলিয়নে ফেরান অধিনায়ক ধোনিকে (২৯)।

দলীয় ১৬৯ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরে সপ্তম উইকেট জুটিতে থাকা পুজারা ও অশ্বিন। দিনের শেষ পর্যন্ত তারা ৯৭ রান যোগ করেন। এ জুটি গড়ার পথে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন পুজারা এবং দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন অশ্বিন।

১১৪ রানে পুজারা ও ৬০ রানে অশ্বিন অপরাজিত প্রথম দিনের খেলা শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ