1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘পাঠান’ ঝড় থামার লক্ষণ নেই, নজর ৮০০ কোটির দিকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০১ Time View

মুক্তির ১০ দিন অর্থাৎ দ্বিতীয় শুক্রবারও (৩ ফেব্রুয়ারি) জমিয়ে ব্যবসা করেছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খানের প্রত্যাবর্তন বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। যে ঝড় আপাতত ধীর হওয়ার কোনো লক্ষণ নেই। এখন চোখ বৈশ্বিক ৮০০ কোটি রুপি আয়ের দিকে।
এতদিন দ্রুততম ৩০০ কোটি রুপির ভারতীয় ছবি ছিল ‘বাহুবলি টু’। সেই রেকর্ড আগেই ভেঙেছে। এখন দেশীয় স্তরে ৪০০ কোটির দৌড়ে এগিয়ে যাচ্ছে।
গত ২ ফেব্রুয়ারি অবধি ভারতে ‘পাঠান’-এর আয় ছিল ৩৬৪ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, শুক্রবার পর্যন্ত সেই আয় দাঁড়িয়েছে ৩৮০ কোটি রুপির কাছাকাছি। আগামীকাল রয়েছে দ্বিতীয় সপ্তাহান্ত রোববার। নতুন কোনো রিলিজ না থাকায় এদিনও ‘পাঠান’ দেখবে দর্শক। এতে সিনেমাটি সহজে ৪০০ কোটির ঘর পার হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আবাক করার বিষয় হলো, ভারতের সমান্তরালেই ব্যবসা করছে আন্তর্জাতিক বাজারে। এ কারণে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘পাঠান’ মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির ঘর অতিক্রম করেছে। এখন সামনে থাকছে একটিই লক্ষ্য, ৮০০ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ