1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

পাচার: ভারতীয় মুদ্রা আসছে পাকিস্তান হয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২
  • ১৮৩ Time View

শাহজালাল বিমান বন্দর দিয়ে পাকিস্তান থেকে আনা ভারতীয় মুদ্রা পাচার নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতি দিনই আসছে ভারতীয় মুদ্রা। পাকিস্তানের প্রতিটি ফ্লাইটেই এসব অবৈধ মুদ্রা আসছে বলে আশংকা করছে গোয়্ন্দো সংস্থাগুলো। যতটা আসছে তার তুলনায় ধরা পড়ছে খুবই কম।

সবশেষ সোমবার ভোরে বিপুল অংকের ভারতীয় মুদ্রার চালান আটক করা হয়েছে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে। এসব মুদ্রার সাথে আটক করা হয়েছে কাসিফ নামের এক পাকিস্তানের নাগরিককেও। তার লাগেজ থেকে উদ্ধার করা ভারতীয় রুপির পরিমান বাংলাদেশি টাকায় ১কোটি ৩২লাখ টাকা। এ ব্যাপারে বিমান বন্দর থানায় তার বিরুদ্বে বিশেষ ক্ষমতা  আইনের ২৫ ধারায়  একটি মামলা  দায়ের করা হয়েছে ।

কাস্টমস বিভাগের সহকারী কমিশনার সাদিয়া আফরোজ জানান -ভোরে করাচি থেকে আগত ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের শত শত যাত্রী একসঙ্গে ভিড় জমায় বেল্ট এরিয়ায়। এ সময় যাত্রীরা স্বাভাবিক গতিতে ক্স্টামস স্ক্যান এরিয়া দিয়ে বের হতে থাকে। তবে কাসিফের গতিবিধি সন্দেহজনক হওয়ায়  তার লাগেজ স্ক্যানিং করা হয় । এতে দেখা যায় লাগেজের ভেতরে ছোট ছোট প্যাকেটে মোড়ানো এসব মুদ্রা। তাৎক্ষণিক লাগেজ খোলা হলে বিপুল পরিমান ভারতীয় মুদ্রা উদ্বার করা হয় ।

বি শিফটের দায়িত্বপ্রাপ্ত কাস্টমস সুপার সুলতানের নেতৃত্বে মুদ্রাগুলো অন্যান্য গোয়েন্দা স্স্থংার উপস্থিতিতে গননা  করা হয়।

সূত্র জানায়, সকালে গ্রেফতারকৃত পাকিস্তানি নাগরিক কাসিফের বিরুদ্ধে বিমান বন্দর থানায় পাঠানো হয়। তার পাসপোর্ট নং- (এএস -৪৮৪৬৪৩১) । পাসপোর্ট অনুযায়ী দেখা যায়- তিনি এর আগেও একবার ঢাকায় এসেছিলেন ।

বিমান বন্দর থানার পুলিশ জানায়- কাসিফ একজন পেশাদার মৃুদ্রা পাচারকাারী।এসব মুদ্রা ভারতে পাচার করার জন্যই আনা হয়েছে ।

ক্স্টামস কমিশনার জাকিয়া সুলতানা জানান- মুদ্রাগুলো জব্দ করে আপাতত বিমান বন্দর ক্স্টামস গোডাউনে রাখা হয়েছে। খুব শিগগির এগুলো বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে  দেওয়া হবে।
মুদ্রাগুলো নকল না আসল সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এগুলোর সিরিয়াল উল্টোপাল্টা হওয়ায় মনে  আসল মুদ্রাই বলে ধারনা করা হচেছ বলে মন্তব্য করেন সাদিয়া আফরোজ।

উল্লেখ্য এর আগেও গত মার্চে পর পর তিনটে এ ধরণের ভারতীয় মুদ্রার বিশাল চালান আটক করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ