1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

পাকিস্তানে সেনা সদস্যের ফাঁসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২
  • ১৮২ Time View

পাকিস্তানে এক সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে চার বছর আগে আদালত মোহাম্মদ হোসেন নামের এ সেনাকে প্রাণদণ্ড দেয়। বৃহস্পতিবারভোরে হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার প্রাণভিক্ষার সব আবেদন খারিজ হয়ে যায়।

 গত চার বছরের মধ্যে পাকিস্তানে এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

দেশটিতে বর্তমানে প্রায় ৮ হাজার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছে। প্রতি তিনমাস পর পর পাকিস্তানের প্রেসিডেন্টের দফতর থেকে এ সব দণ্ড কার্যকর না করার জন্য চিঠি পাঠানো হয়। কিন্তু মোহাম্মদ হোসেনের বেলায় কেনো ব্যক্তিক্রম ঘটল এবং তার প্রাণদণ্ড স্থগিত না রেখে কেনো কার্যকর করা হলো তার ব্যাখ্যা পাওয়া যায়নি।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মোহাম্মদ হোসেনের প্রাণভিক্ষার আবেদন ২০১১ সালের ডিসেম্বরে নাকচ করে দেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ