1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫ জঙ্গি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৬৪ Time View

পাকিস্তানে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩৫ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই পাহাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় একটি টেলিভিশন সংবাদ চ্যানেলে এক উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তা জানান, ওরাকজাই শহরের বালারাস ও খাদিজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক অভিযান পরিচালনার সময় জঙ্গিদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩৫ জঙ্গি নিহত হয়েছে বলে স্বীকার করেন তিনি। এছাড়া অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও চার জন আহত হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বালারাস এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে টেলিভিশন চ্যানেলটিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ