1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

‘পাকিস্তানের হামলায় ভারতের ১৫ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৭২ Time View

কাশ্মীরকে দুইভাগকারী ও ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে গত শুক্র ও শনিবার দুই দেশের মধ্যে ব্যাপক গোলা বর্ষণের ঘটনায় ১৫ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে গত রাতে সংঘর্ষ অনেকটা কম ছিল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনারা প্রতিরোধের অংশ হিসেবে পাল্টা আক্রমণ করলে ভারতীয় সেনা নিহতসহ তাদের বেশ কিছু ঘাঁটিও ধ্বংস হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিবৃতিতে বলা হচ্ছে, পাকিস্তানের হামলায় ভারতের ১৫ জন সেনা নিহত হয়েছেন। তবে পাকিস্তানের এই দাবির সত্যতা অস্বীকার করেছে ভারত।

বিবৃতিতে আরো জানানো হয়, রবিবার রাতে নেজাপীর, জানদ্রোত ও বাঘসার সেক্টরে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণের ঘটনা ঘটলেও তা আগের দুই রাতের মতো ব্যাপক ও নিয়মিত ছিল না।

সামরিক বাহিনীর ওই গণমাধ্যম শাখা বলছে, ভারতীয় সেনারা কোনো কারণ ছাড়াই সীমান্তে গোলা বর্ষণ শুরু করে। প্রতিরোধের অংশ হিসেবে পাল্টা আক্রমণ চালিয়ে গোলাবর্ষণ করে পাকিস্তানের সেনারা। সশস্ত্র বাহিনীকে ওই এলাকায় বিশেষ প্রতিরোধ ব্যবস্থাসহ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে ফেরত দেওয়ার পর গত শুক্রবার গভীর রাতে লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানের দুই সেনা নিহত হন। পাকিস্তান বলছে, ‘বিনা প্ররোচনায় সেদিন রাতে একপাক্ষিক আক্রমণ শুরু করে ভারত। পাল্টা প্রতিরোধে আমাদের দুইজন সেনা নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ