1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পাকিস্তানি নাটক ‘জানজিরিন’-এ ১০০ কোটিরও বেশি ভিউ, কী আছে এতে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫৮ Time View

একসময় ইউটিউবে কোনো নাটকের ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউ পাওয়া ছিল প্রায় অকল্পনীয়। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও ছড়িয়ে পড়েছে। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হলো পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘জানজিরিন’।

হাম টিভিতে প্রচারিত নাটকটি গত আগস্টে ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এরপরও থামেনি দর্শকদের আগ্রহ। বরং দিন যত গড়িয়েছে, নাটকটির ভিউ তত বেড়েছে। বর্তমানে ‘জানজিরিন’-এর মোট ভিউ ১ দশমিক ৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘জানজিরিন’। উপমহাদেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ফারহাত ইশতিয়াকের লেখা নাটকটি পরিচালনা করেছেন শাহজাদ কাশমিরি। উপজাতীয় পটভূমিতে নির্মিত এই নাটকের গল্পে রয়েছে টানটান উত্তেজনা, মানবিক সম্পর্ক ও নানা নাটকীয়তা। প্রচারের শুরু থেকেই দর্শকদের নজর কাড়ে ধারাবাহিকটির প্রতিটি পর্ব।

‘জানজিরিন’-এর সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে এর শক্তিশালী অভিনয়শিল্পী ও চরিত্রগুলো। নাটকে ‘রাবিয়া’ চরিত্রে অভিনয় করেছেন সাজাল আলী। অন্যদিকে ‘সার বুলন্দ খান’ চরিত্রে দানিয়াল জাফরের সঙ্গে তার পর্দার রসায়নও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়া ‘শেরদিল’ চরিত্রে আহসান খানের অভিনয়ও নজর কেড়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আমির গিলানি, সাহার হাশমি, আদনান সিদ্দিকী, সামিয়া মমতাজ, উসমান জাভেদ ও মোমাল শেখ।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও ‘জানজিরিন’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ইউটিউবে ১ বিলিয়নের বেশি ভিউয়ের পাশাপাশি ১ দশমিক ৩ বিলিয়ন ছাড়িয়ে যাওয়া ভিউই প্রমাণ করছে, অনলাইন দর্শকদের মধ্যে নাটকটির জনপ্রিয়তা কতটা তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ