1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

পরিবহণ ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত রবিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রবিবারের বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহণ ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসবে।

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাখে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। তাই এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনও লাভ হবেনা। নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃনমূলের কারণেই আজ আওয়ামী লীগ শক্তিশালী দল।

বাংলাদেশ সব ধর্মের মানুষের উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল সাম্প্রদায়িক হামলার মুখোশ উন্মোচন করা হচ্ছে। দেশ থেকে সাম্প্রদায়িক সব অপশক্তি দুর করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, কোনও আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ পরিবহণ মালিক সমিতির নেতাকর্মীরা। জ্বলানি তেলের মূল্য বৃদ্ধিতে ভাড়া সমন্বয়ের দাবি বাস মালিক-শ্রমিকদের। আর জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা।

গেল বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। এরপর, শুক্রবার সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ