1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

পরস্পরকে সাহস যোগাচ্ছেন যুবরাজ ও অমিতাভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭০ Time View

গুরুতর অসুস্থ রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ ও বলিউডের বিগ ‘বি’ নামে পরিচিত অমিতাভ বচ্চন। যুবরাজ ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছেন বোস্টনের একটি হাসপাতালে। অপরদিকে পেটে সার্জারির পর মুম্বাইয়ের একটি হাসপাতালে রয়েছেন অমিতাভ। এমন অবস্থায় দুজন দুজনকেই সাহস জুগিয়ে বার্তা পাঠিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।

টুইটারে অমিতাভের উদ্দেশ্যে যুবরাজ লেখেন,‘দু:খ কষ্টের মধ্যদিয়েই খাটি মানুষে পরিণত হওয়া যায়। যাতনার মুখোমুখি হয়েই কেউ দৃঢ় মনোবলের অধিকারী হয়…..।’

উত্তরে বিগ বি লেখেন,‘ আমি তোমার মতো এভাবে ভাবতে পারিনি। … আশাকরি তুমি সুস্থ ওয়ে উঠছো। তোমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

বিগ ‘বি’র মঙ্গল কামনার জন্য ধন্যবাদ জানিয়ে জুবি আবার লেখেন,‘মি. বচ্চন আপনি হচ্ছেন অনেক বড় আদর্শ। আপনাকে ধন্যবাদ, আমি দিন দিন ভালো অনুভব করছি।’

কয়েকদিন আগে টুইটারে যুবরাজ জানিয়েছিলেন, তার ম্যালিগ্যান্ট টিউমারটি নির্মুল হওয়ার পথে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ