1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

নেপাল ও ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৭২ Time View

রাষ্ট্রপতি আবদুল হামিদ নেপাল ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসানের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নেপাল ও ইন্দেনেশিয়ার রাষ্ট্রদূতদ্বয় পৃথকভাবে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানিয়ে দেশ দু’টির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
নেপালের রাষ্ট্রদূত ড. চপ লাল ভূষাল এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পৃথিয়াসমিয়ারসি সুুমার্ন পরিচয়পত্র পেশ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদ্বয়কে স্বাগত জানিয়ে তাদের দায়িত্বপালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপাল ও ইন্দোনেশিয়ার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উভয় রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রদূতদ্বয় বঙ্গভবনে পৌঁছলে তাদেরকে পৃথক গার্ড অব অনার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ