1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

নেপালে ভোট গ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

nepalনেপালে মঙ্গলবার সকাল থেকে সাংবিধানিক পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা এরমধ্যেই ভোট দিতে শুরু করেছেন বলে জানিয়েছে বিবিসি। এই পরিষদের মাধ্যমেই নেপাল পাবে বহুল প্রতীক্ষিত খসড়া সংবিধান।

এ বছরের শুরুর দিকে নেপালে এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকার প্রধান হিসেবে দায়িত্বপালন শুরু করেন দেশটির উচ্চ আদালতের প্রধান বিচারপতি খিলরাজ রেগমি। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় নিন্দাও জানান তিনি।

মাওবাদীদের নেতৃত্বে কিছু বিরোধীদল সাংবিধানিক পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। ফলে নির্বাচনী কেন্দ্রগুলোতে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

সেকারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেপালে বিপুল পরিমাণ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচন বর্জন করা দলগুলোর দাবি সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন সরকার। যারা নির্বাচন আয়োজন করবে।

এর আগে ২০০৮ সালে মাওবাদীরা নির্বাচনে জয়লাভ করলেও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধের কারণে খসড়া সংবিধান প্রণয়ন করা হয়নি।

এবারের সাংবিধানিক পরিষদের নির্বাচনে ৬০১ আসনের বিপরীতে শতাধিক দল থেকে ১৬ হাজার প্রার্থী অংশ নিয়েছেন।এদের মধ্যে নারী প্রার্থী ৬ হাজার। নেপালের বৈধ ভোটারের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ