1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

নেইমারের পর জাপানের বিপক্ষে অনিশ্চিত কুটিনহো

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৭০ Time View

ইনজুরির কারণে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এবার তালিকাকে আরও একটু বড় হয়েছে। চোটের কারণে খেলতে পারবে না আরেক তারকা কুটিনহোও। ব্রাজিল দলের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ অক্টোবর টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ইনজুরির কারণে তিন ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন কুটিনহো। তবে দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ তিতে লিভারপুল তারকাকে দলে নেন।

গ্লোবো স্পোর্তকে দেওয়া সাক্ষাত্কারে দলের ডাক্তার লাসমার বলেন, ‘কুটিনহো ঊরুর ইনজুরিতে ভুগছেন। পুরোপুরি ফিট হবার শেষ পর্যায়ে আছেন তিনি। আমরা জানতাম যে সে পুরোপুরি ফিট নাও হতে পারে। কিন্তু আমরা চেয়েছি সেরে উঠার চূড়ান্ত ধাপটায় সে আমাদের সঙ্গে থাকুক।’

জাপানের বিপক্ষে ম্যাচ নিয়ে এই ডাক্তার আরও বলেন, ‘জাপানের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। হয়ত অল্প সময়ের জন্য মাঠে নামতে পারেন; কিন্তু সে সম্ভাবনা খুব কম। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের ম্যাচে তাকে পাবার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী শুক্রবার ফ্রান্সে জাপানের সঙ্গে খেলার পর ১৫ নভেম্বর লন্ডনের ওয়েম্বলিতে ইংলিশদের মুখোমুখি হবে তিতের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ