1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

নূর হোসেনকে ফেরত দিতে পারে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০১৪
  • ১০৭ Time View

nurraবন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী নারায়ণগঞ্জে ৭ খুনের মূল হোতা নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফেরত দিতে পারে ভারত।

রোববার ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রকাশ করে।

কর্মকর্তা জানান, আমরা এই বিষয়টি দেখছি। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতেই বিষয়টি আমরা বিবেচনা করে দেখবো।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আগামী ২৫ জুন ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর এই সফরে ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক এবং নূর হোসেনের বিষয়টি আলোচনার টেবিলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়নি দিল্লিকে।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এ সময় তাদের সঙ্গে গুলিভর্তি একটি রিভলবার, বাংলাদেশ-ভারতের ১০টি মোবাইল সিম কার্ড, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, সিডি ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ