1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী

নিজের জীবন নিয়ে শঙ্কিত শামীম ওসমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১৫১ Time View

shamim_osmanনিজের জীবন নিয়ে শঙ্কিত আলোচিত সাংসদ শামীম ওসমান। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

সভা শেষে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, নজরুলের পরিবারের সূত্র ধরেই বলছি নূর  হোসেন টাকা দিয়ে এ হত্যাকা- গুলো ঘটিয়েছে। নূর হোসেন সম্পর্কে সংসদে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছিলাম। তখন মন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা  নেয়া হয়নি। 

তিনি বলেন, নূর হোসেনকে কারা উৎসাহী করেছে, কারা সুযোগ নিয়েছে, খতিয়ে দেখা প্রয়োজন। এ সময় সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে থাকা মাদ্রাসার অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শামীম ওসমান বলেন, জঙ্গিরা এ সব মাদ্রাসায় পৃষ্ঠপোষকতা করছে। কারণ, এ স্থানটি অচল করতে পারলে ঢাকা অচল হবে। সেভেন মার্ডারের মামলার অগ্রগতি হবে আশা প্রকাশ করে শামীম ওসমান বলেন, এটা এতই সহজসাধ্য কাজ না যে দ্রুত শেষ হবে। এ ব্যাপারে প্রশাসনকে চাপ  দেয়াটাও ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত ২৯শে এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী এমপি ও আওয়ামী লীগ  নেতা শামীম ওসমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ