1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজেদের রেকর্ড ভাঙল ‘বিটিএস’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদের অসংখ্য ভক্ত-শ্রোতা। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বরাবরই এগিয়ে তারা। এবার সংগীত মঞ্চে পুরস্কার জিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল ব্যান্ড দলটি।
শনিবার (৪ মার্চ) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ‘নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ড’। এতে ‘ফেভারিট মিউজিক গ্রুপ’ হিসেবে বিজয়ীর পুরস্কার হাতে উঠেছে বিটিএসের।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো পছন্দের সংগীত দল হিসেবে কিডস চয়েস অ্যাওয়ার্ড জিতল তারা। সংখ্যার বিচারে এটা তাদের সপ্তম শিরোপা জয়। এর আগে এতবার আর কোনো সংগীত দল এই পুরস্কার জেতেনি। বিটিএসের গড়া ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ আরেকবারের মতো এগিয়ে নিল দলটি।
দলটির এমন জয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে উঠেছে। অন্যদিকে, সমর্থন জুগিয়ে পাশে থাকার জন্য বিটিএসের পক্ষ থেকে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ