1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

নায়িকা শুভশ্রীর বোন জামাই গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৩ Time View

কলকাতার সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী। তার স্বামী অমিত ভাটিয়াকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। শুক্রবার রাতে বাগুইআটি থেকে তাকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ।

অমিতের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, প্রতারণাসহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে। দেবশ্রীর অভিযোগের ভিত্তিতেই অমিতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

চলতি বছরের এপ্রিল মাসেই অমিতকে বিয়ে করেছিলেন দেবশ্রী। ২ এপ্রিল সেই ছবি ইনস্টাগ্রামে আপলোডও করেছিলেন শুভশ্রী। সেই সময় বারাকপুরের নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। তাই শ্যালিকার বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেননি।

বিয়ের প্রায় তিন মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগ এনেছেন দেবশ্রী।

এর আগে শোনা গিয়েছিল, সাত বছর আগে অফিসের কাজের সূত্রে অমিত ভাটিয়ার সঙ্গে দেবশ্রীর আলাপ হয়। অল্প সময়েই বন্ধু হয়ে যান দু’জনে। কিন্তু সেই সময় অমিত-দেবশ্রী দু’জনেই ভিন্ন সম্পর্কে ছিলেন। তাই শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের মধ্যে।

গত ভ্যালেন্টাইন্স ডে’তে নাকি অমিত দেবশ্রীকে প্রপোজ করেন। তারপরই এপ্রিল মাসে মহামারী আবহে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যেই বিয়ে সারেন দু’জনে।

পুলিশ সূত্রে খবর, নিজের অভিযোগে দেবশ্রী জানিয়েছিলেন বিয়ের ১০ দিন পর থেকেই তার উপর অত্যাচার শুরু যায়। অমিতের এই অপকর্মে নাকি মদত দিতেন তার মা দীপালি ভাটিয়া। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে ১৭ জুন টেকনো সিটি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দেবশ্রী।

তার অভিযোগের ভিত্তিতেই অমিত ভাটিয়াকে আটক করে পুলিশ। শনিবারই বারাসত আদালতে তোলা হয় তাকে। শোনা গিয়েছে, দেবশ্রীর অভিযোগের পরই অমিতের বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করে পুলিশ।

তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অমিতের বিরুদ্ধে নাকি আগে থেকেই একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে মুক্ত তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ