1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নায়িকার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, শ্যামল মাওলার সংসার ভাঙার গুঞ্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ Time View

বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছিলেন। তার আগে প্রেম করেছেন দুজনে অনেকদিন। বলা হচ্ছে অভিনেতা শ্যামল মাওলা ও মডেল মাহা শিকদার দম্পতির কথা। গত বছরের (১০ অক্টোবর) তারা বিয়ে করেন। এটি ছিলো শ্যামলের দ্বিতীয় বিয়ে। এ দম্পতি সুখে ছিলেন বলেই শোনা যাচ্ছিলো।

কিন্তু হঠাৎ সে সুখের সংসারে যেন দুঃখের আগুন জ্বলে উঠলো। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়িকার বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনেছেন শ্যামলের স্ত্রী মাহা। যার মানে হয়, ওই নায়িকা তার স্বামীর সঙ্গে পরকীয়ায় মজেছে। এর প্রভাবে ভাঙার পথে তার সংসার।

১৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে মাহা নিজের ফেসবুকে ওই নায়িকার নাম উল্লেখ করে তার সংসার ভাঙার অভিযোগ আনেন। তিনি লেখেন, ‘কারো সংসার নষ্ট করার আগে ভাবা উচিৎ আপনিও একজন মেয়ে।’

পরে স্ট্যাটাসটা ডিলিট করে দেন তিনি। অবশ্য তার আগেই স্ট্যাটাসটির স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। যা জাগো নিউজেরও সংরক্ষণে রয়েছে।

কিছুক্ষণ পর মাহা আরও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি শ্যামলের সংসারে সুখে আছেন দাবি করে লেখেন, ‘কি আজব..! কারো জন্য কোন কিছু লেখা যাচ্ছে না । আমি আমার Husband কে নিয়ে কোন অভিযোগ করিনি । আগে যেনে পরে কিছু লিখবেন journalist ভাইয়ারা । আমরা আপনাদের দোয়াতে ভাল আছি আলহামদুলিললাহ।’

সেখানে তিনি সুখে আছেন বলে দাবি করেন। তবে প্রথমে একজন নায়িকাকে সংসার ভাঙার জন্য দায়ী করে তিনি কোন সংসারে কেমন সুখে আছেন তা বোধগম্য নয়।

এ বিষয়ে তার মতামত জানতে যোগাযোগ করা হলে মাহার মুঠোফোনের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে অভিনেতা শ্যামল মাওলাও মুখ খুলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ