1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোসলেমা নাজনীনকে (৭৮৭৬) বদলিপূর্বক প্রেষণে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ৪ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোসলেমা নাজনীনকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে, তিনি ৮ অক্টোবর অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।—বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ