1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

নান্দাইল পৌরসভা মেয়রের মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১৭৩ Time View

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা।

মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক নম্বর প্যানেল মেয়র লোকমান হোসেন।

উপস্থিত ১২ জন কাউন্সিলরের স্বাক্ষরিত ওই বক্তব্যে দাবি করা হয়, ঈদের আগের দিন একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করলে পুলিশ মেয়রকে গ্রেফতার করে জেলে পাঠায়। এতে করে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে মেয়রকে মুক্তি দেওয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

অপরদিকে গত সোমবার বিএনপির একাংশের উদ্যোগে পৌর মেয়র ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে পৌর মেয়রের বাসভবন প্রাঙ্গণে পৌর বিএনপির সভাপতি দীপক চন্দ্র রায়ের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন ভুঁইয়া, আতাহার আলী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে মেয়রের মুক্তি দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঈদের আগের দিন রাতে জেলে পাঠিয়ে চরম অমানবিক আচরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ