1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

নাগার্জুনের সঙ্গে রম্যা কৃষ্ণান ও কৃতি শেঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩ Time View

কল্যাণ কৃষ্ণা পরিচালিত তামিল ভাষার ‘সোগাড়ে চিন্নি নয়না’ সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। মুক্তির সাড়ে তিন বছর পর ‘বাঙ্গাররাজু’ নামে এ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা আসে। তখন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য দম্পতি। এরপর আরো দুই বছর কেটে গেলেও সিনেমাটির শুটিং শুরু হয়নি।

সব অপেক্ষায় অবসান ঘটিয়ে এ সিনেমার শুটিং সম্প্রতি শুরু হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করছেন নাগার্জুনা আক্কিনেনি ও নাগা চৈতন্য। কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন রম্যা কৃষ্ণান ও কৃতি শেঠি। এছাড়াও বিগ বস খ্যাত মোনাল গাজারকে সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। একটি আইটেম গানও রাখা হয়েছে, তাতে পারফর্ম করবেন মোনাল। এবার জানা গেল, সিনেমাটিতে আরো কয়েকজন অভিনেত্রী যুক্ত হয়েছেন।

তেলেগু বুলেটিন এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাঙ্গাররাজু’ সিনেমায় অভিনয় করবেন বেদিকা এবং মীনাক্ষী দীক্ষিত। তারা সাপোর্টিং চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটিতে এই দুই মেধাবী অভিনেত্রীকে একটি গ্ল্যামারাস শো করতে দেখা যাবে।

অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন নাগার্জুনা। ২০২২ সালে এটি মুক্তির পরিকল্পনা করেছেন পরিচালকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ