1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

নরসিংদীতে স্ত্রীর হাত কেটে বিচ্ছিন্ন করে স্বামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০১ Time View

নরসিংদী শহরে ‘যৌতুক না দেওয়ায়’ স্ত্রীর হাত কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান, গ্রেপ্তারের পর বিষ্ণুচন্দ্র রায় নামে এই ব্যক্তি তার স্ত্রীর ডান হাত ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার কথা স্বীকার করেছেন।

বিষ্ণু শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা।

২৯ বছর বয়সী এই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতটি জোড়া দেওয়া সম্ভব নয় বলে চিকিৎসকের বরাতে পরিবার জানিয়েছে।

গৃহবধূর মা বলেন, “বিয়ের সময় বিষ্ণুকে যৌতুক দেওয়া হয়। বিয়ের পরও তিন লাখ টাকা দেওয়া হয়। তবু সে মঙ্গলবার রাতে আমার মেয়ের হাত কেটে ফেলে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যায়। কিন্তু তার আগেই সে তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
“তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতটি জোড়া দেওয়া সম্ভব নয় বলে চিকিৎসক জানিয়েছেন।”

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

পুলিশ সুপার পরিবারের বরাতে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে গৃহবধূকে রাতেই ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গৃহবধূর ভাই ও আত্মীয়-স্বজনরা বিষ্ণুকে আটক করে থানায় নিয়ে আসেন।

“পুলিশের জিজ্ঞাসাবাদে বিষ্ণু তার স্ত্রীর ডান হাত ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে ফেলার কথা স্বীকার করেছেন।”

এ ব্যাপারে গৃহবধূর ভাই বাদী হয়ে নরসিংদী থানায় মামলা করেছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ