1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

নরওয়েতে সৈনিকদের জন্য পরিবেশবান্ধব অন্তর্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১৪ Time View

নরওয়ের সামরিক বাহিনী তার সৈন্যদের জন্যে পরিবেশবান্ধব আন্ডারওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, সৈন্যরা আগামীতে পরিবেশ নষ্ট করে না এরকম সুতির আন্ডারওয়্যার ও ব্রা পরিধান করবে। পরিবেশবান্ধব পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে এ ধরনের একটি চুক্তি করেছে নরওয়ের সশস্ত্র বাহিনী। স্থানীয় একটি সংবাদপত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিচ্ছে বিবিসি মনিটরিং।as89o[p'
সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এসব অন্তর্বাস তারা পরীক্ষা করে দেখেছেন। এগুলো উন্নত মানের এবং আরামদায়ক।
তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্তৃপক্ষ বলছে, যদিও এর ফলে তাদের খরচ আরও বেড়ে যাবে। তারপরও তারা পরিবেশ ও সৈন্যদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন। পরিবেশবান্ধব সুতা প্রস্তুতকারক স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্যে এটা একটা সুখবর।
সামরিক বাহিনীতে প্রতি বছর ৫০,০০০ অন্তর্বাস সরবরাহ করা হয়। পরিবেশবান্ধব এই সুতা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক পদার্থ, সার কিম্বা কীটনাশক ব্যবহার করা হয় না।
সামরিক বাহিনী বলছে, এ রকম একটি সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সৈন্যরাও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ