1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

নতুন সিরিয়ালে পল্লবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৪ Time View

স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালে জবা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান পল্লবী শর্মা। এরপর টিভি পর্দায় সেভাবে আর পাওয়া যায়নি পল্লবীকে। অবশেষে তিনি আবার ফিরছেন। জি বাংলা সম্প্রতি প্রকাশ করেছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’র প্রোমো। তাতে মুখ্য চরিত্রে দেখা গেল পল্লবীকে। ‘যমুনা ঢাকি’র নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
‘নিম ফুলের মধু’ সিরিয়ালের প্রোমো শুরু হয়েছে দুই বাড়ির অন্দরের দৃশ্যের মাধ্যমে। বিয়ের জন্য পৃথকভাবে পল্লবী ও রুবেলকে ছবি দেখানো হচ্ছে। দুজনেই দুটো ছবি পছন্দ করে। বেজে ওঠে বিয়ের সানাই। গায়েহলুদের আসরে বান্ধবীরা পল্লবীকে প্রশ্ন করে, ‘সেই তো জয়েন্ট ফ্যামিলিতে গেলি, পারবি তো?’ তখন পল্লবীর উত্তর, ‘বর যদি আমার পাশে থাকে কেন পারব না!’
তবে কেউ যে তাঁর পাশে থাকবে না, সেটা বিয়ের প্রথম দিনই বুঝে যায় পল্লবী। যেমনটা সে ভেবেছিল, স্বামী কিংবা শাশুড়ির কাছ থেকে উল্টো ব্যবহার পায়। আশাহত হয় সে। তবে পল্লবীর পাশে এসে দাঁড়ায় ওই বাড়ির ঠাম্মা, এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। পল্লবীর মাথায় হাত রেখে তিনি বলেন, ‘বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই না মিঠের হদিস পাবি।’
জানা গেছে, নভেম্বর থেকে জি বাংলায় শুরু হবে ‘নিম ফুলের মধু’র প্রচার। তবে নতুন সিরিয়াল প্রচারের সুখবরের সঙ্গে উড়ে এল আরেক সিরিয়াল বন্ধের খবরও। ‘নিম ফুলের মধু’ যখন প্রচারে আসবে, একই সঙ্গে প্রচার শেষ হবে ‘পিলু’ সিরিয়ালের। শোনা যাচ্ছে, নভেম্বরের শুরুতেই হবে ‘পিলু’র শেষ দিনের শুটিং। এ সিরিয়ালের স্লটেই দেখা যাবে ‘নিম ফুলের মধু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ