1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন

নতুন রূপে কারিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৮২ Time View

বর্ষবরণের আগেই ছুটি কাটাতে সপরিবারে সুইজারল্যান্ডে উড়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। নতুন বছরে ধরা দিলেন নতুন রূপে। সুইজারল্যান্ডের বিলাসবহুল এক হোটেলের করিডরে দাঁড়িয়ে কারিনা।
শ্যাওলা রঙের এক জমকালো গাউনে রানির ভঙ্গিমায় ধরা দিলেন অভিনেত্রী। গাউনের এক পাশ চেরা। ঊরু থেকে পায়ের পাতার সবটুকুই উন্মুক্ত তার। ত্বকের গোলাপি আভা গাউনের সবুজের বিপ্রতীপে মোহাবেশ তৈরি করতে পারে। দুপাশের হলুদ দেওয়ালে তারই বিচ্ছুরণ। সেই ছবি দিয়ে করিনা জানালেন, নতুন বছরের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন।

স্বামী সাইফ আলি খান, সন্তান তৈমুর আর জাহাঙ্গিরকে নিয়ে বছর শেষের সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবটুকু উপভোগ করেছেন। সেই সঙ্গে গুছিয়ে নিয়েছেন নিজেকেও। তার ছবি দেখে হৃদয় এঁকে দিয়েছেন পোশাকশিল্পী মনীশ মলহোত্রা। এক অনুরাগী লিখেছেন, ‘কী অপূর্ব! বয়স যত বাড়ছে রূপও তত ফেটে পড়ছে বেবোর। কোনোরকম অস্ত্রোপচার কিংবা বোটক্স ছাড়াই তিনি সুন্দর।’

উল্লেখ্য, কারিনাকে পরবর্তীতে দেখা যাবে হানসাল মেহতার ছবিতে। জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর ভারতীয় সংস্করণে তৈরি হচ্ছে ছবিটি। এছাড়া নতুন বছরে আরও অনেকগুলো নতুন প্রজেক্টে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ