1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নতুন ক্লাবের সন্ধানে রোনালদিনহো!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ২০২ Time View

একটা সময় দুনিয়ার সব বড় ক্লাবগুলো খুঁজতো রোনালদিনহোকে। আর এখন নিজেকেই খুঁজে asd8ausdlফিরতে হয় ক্লাবের ঠিকানা। ১৩ মাসের ভেতর ২ টি ক্লাব পরিবর্তন করা হয়ে গেছে। এখন ৩য় ক্লাবের খোঁজে আছেন ২ বারের বিশ্বসেরা।
ব্রাজিল কিংবদন্তি জানিয়েছেন, বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব তার কাছে আছে। যুতসই একটিতে যেতে চান তিনি।
কয়েকদিন আগে শোনা গিয়েছিল, ভারতীয় সুপার লিগে খেলতে পারেন রোনালদিনহো। কয়েকটি ক্লাব তার সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি। ব্রাজিলের আশপাশের কয়েকটি দেশে লড়াই চালিয়ে যাচ্ছেন নিজেকে খুঁজে ফিরতে।
রিডি আটলান্টা রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে দিনহো বলেন, ‘আরো কিছুদিন খেলে যেতে চাই। প্রতিদিনই প্রস্তাব আসছে, যাচ্ছে।’
মাঠে নামার মতো শারীরিক অবস্থা এখনো আছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য এখনো ভাল আছে। ক্লাবগুলো সে জন্য এখনো আমাকে চায়। যেভাবে প্রাকটিস করি তাতে এখনো আজকের ছেলেদের মতো খেলতে পারি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ