1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

‘নকআউটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৮ Time View

জয়টা পেয়েছে আর্জেন্টিনা। তবে আজ মায়ামিতে মানুষের হৃদয় জিতেছে কেপ ভার্দে।
সেই তালিকায় আছেন খোদ লিওনেল মেসিও। তাই তো ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করতে ভুলেননি আর্জেন্টিনার অধিনায়ক।

শেষ ৩২-য়ের ম্যাচে ৩-২ ব্যবধানে হারার আগে আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। প্রতিপক্ষের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে।
স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি তারা। তবে সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করতে পেরেছিলাম। তা হলো প্রথম গোলটি করা। এরপর ভেবেছিলাম চেনা ছন্দ খুঁজে পেয়ে স্বস্তিতে খেলব।
কিন্তু হয়েছে ঠিক উল্টো। নিজেদের সবটুকু তারা মাঠে নিংড়ে দিয়েছে।’

নকআউটের ম্যাচে কেউ কাউকে ছাড় দেয় না বলে জানান মেসি। ৩৯ বছর বয়সী প্লেমেকার বলেছেন, ‘নকআউটের ম্যাচে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না। নামের কারণে অনেকে হয়তো প্রতিপক্ষকে কম শক্তিশালী ভাবতে পারে।
তবে আমরা জানতাম ম্যাচটা মোটেও সহজ হবে না। এটাই বিশ্বকাপকে বিশেষ করে তুলেছে। সব দলই খুব কাছাকাছি মানের এবং প্রতিটি ম্যাচই কঠিন।

মায়ামির ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে কাজে লাগাতে চান মেসি। ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘বরাবরের মতোই আমরা প্রচুর পরিশ্রম করেছি। নিজেদের সেরাটা দিতে পারি আর না পারি।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া। পরের ম্যাচটি নিয়ে ভাবা। আর আজকের লড়াই থেকে ইতিবাচক দিকগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করা।’

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। ম্যাচটি আগামী ৭ জুলাই আটলান্টা স্টেডিয়ামে হবে। শুরু হবে রাত ১০টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ