1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘটে চলা বিশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে পুলিশ।

বুধবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যে রায়টি হয়েছে সে বিচারের ব্যাপারে আমাদের কিছু করার নেই। তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু তারা শুরুতেই জনহানিকর কাজে লিপ্ত হয়েছে। পুলিশের কাজ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া । আমরা সেই কাজটিই করছি।

তিনি বলেন, আজ শ্রমিকরা সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে হামলা চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি করে। আহত একজনকে ঢামেকে নেয়া হয়েছে বলে শুনেছি। এরপরও পুলিশ যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ