1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

দ্বিতীয় রাউন্ডেও অবস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৪৫ Time View

ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে দ্বিতীয় রাউন্ডেও লিডার বোর্ডে আগের অবস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে তিন শট কম নিয়ে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন দেশসেরা গলফার।

ম্যাকাও গলফ অ্যান্ড কাউন্ট্রি ক্লাবে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে ৬৬ শটে খেলেছিলেন সিদ্দিকুর। শুক্রবার দ্বিতীয় রাউন্ড শেষ করতে দুটি শট বেশি খেলতে হয়েছে। এই রাউন্ড আগের চেয়ে একটু কঠিন ছিলো। যে কারণে আগের দিনের সেরা দশের মাত্র একজন সিদ্দিকুরের চেয়ে কম শটে খেলেছেন। এমনকি শীর্ষস্থান ধরে রাখা ভারতের গগনজিৎ ভুলারও খেলেছেন ৬৮ শটে। যিনি দুই রাউন্ড খেলে সবমিলিয়ে পারের চেয়ে ১১শট এগিয়ে আছেন।

দ্বিতীয় রাউন্ডে তৃতীয়, অষ্টম, দশম ও একাদশ হোলে বার্ডি আদায় করেন ২০১০ সালের ব্রুনাই ওপেনজয়ী বাংলাদেশী গলফার। পঞ্চম হোলে বগি পেয়েছেন। যেটা না পেলে যৌথভাবে দ্বিতীয় সেরার আসনে যেতে পারতেন সিদ্দিকুর। ৬৮ শটে খেলে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৮ শট এগিয়ে আছেন এশিয়ান অর্ডার অব মেরিটে নবমস্থানে থাকা ২৭ বছরের এই গলফার।

সাড়ে সাত লাখ ডলারের টুর্নামেন্টটিতে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে থাইল্যান্ডের দুই প্রতিযোগী প্রম মেসাওয়াত ও থিটিফুন চুয়াইপ্রাকং। দ্বিতীয় রাউন্ডে মেসাওয়াত ৬৮ শটে খেলেছেন। অন্যদিকে ৬৬ শটে খেলে আগের রাউন্ডের অষ্টমস্থান থেকে এক লাফে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন চুয়াইপ্রাকং। উভয়েই সবমিলিয়ে পারের চেয়ে ৯শট এগিয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ