1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

দ্বিতীয় ভৈরব রেল সেতু খুলছে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১১৮ Time View

দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার খুলে যাচ্ছে দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতু। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করবেন। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এ সেতুটি চালু হলে পূর্বাঞ্চলের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর উপর রেল সেতু নির্মাণের জন্য গত ২০১০ সালের ৯ নভেম্বর একনেকের বৈঠকে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরপর ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এফকন। একই বছরের ২৫ ডিসেম্বর শুরু হয় প্রকল্পের কাজ। ৯৮৪ মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার প্রস্থের এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা।

৩ বছর মেয়াদী এ প্রকল্পের নির্মাণ কাজ ৪ বছরের মাথায় শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর ১২টি পিলারের মধ্যে ৮টি মেঘনা নদীতে পড়েছে। ভৈরব ও আশুগঞ্জ সীমানায় রয়েছে আরও ৪টি পিলার। ইতোমধ্যে সেতুতে স্লিপার, রেললাইন নির্মাণ ও পাথর বসিয়ে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে।

সেতুটি চালু হওয়ার আগে মেঘনা নদীর উপর একটি সেতু থাকায় ভৈরব অথবা পার্শ্ববর্তী তালশহর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে ক্রসিং দিতে হতো। সেতু দুটি চালু হওয়াতে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ এলাকাবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে।

দ্বিতীয় ভৈরব রেল সেতুর প্রকল্প পরিচালক ও রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই জানান, ইতোমধ্যে এ সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এ সেতুটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে যাত্রার সময় অনেকটা কমে আসবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ