1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড রংপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ১৫৫ Time View

মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে গেছে রংপুর।

শনিবার ভোরে একসঙ্গে রংপুরের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবোশেখী ঝড় ও শিলা বৃষ্টিতে রংপুরের আট উপজেলায় প্রায় ৪ শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধান, ভুট্টা, পাটসহ গ্রীষ্মকালীন শাকসবজির।

ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে পড়ায় রংপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার।

ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ, টেপামধুপুর, শহীদবাগ, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলার নুহালী ও কচুয়া ইউনিয়া, রংপুর সদরের তামপাট ও চেংরাবান্ধা ইউনিয়নে। এসব ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্ব্সন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জেলা প্রশাসনের নির্দেশে ইউএনওদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকা হাতে পেলেই তাদের পুনর্বোসনের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কালীপদদাস জানান, শিলাবৃষ্টির কারণে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে কী পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে তা নিরূপণ না করে বলা সম্ভব হচ্ছে না। এজন্য ব্লক সুপারভাইজাররা কাজ করছেন বলে জানান তিনি।

পীরগাছার পারুল ইউনিয়নের ছেচাকান্দি গ্রামের সফরউদ্দিন খান জানান, তার পাঁচ বিভাগ জমির উঠতি বোরো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক আবাসিক প্রকৌশলী জানান, বিকেল ৫টার আগে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ