1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

দেশে বুস্টার ডোজের আওতায় সাড়ে ৮ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৮ লাখ ৭৩ হাজার ৪৪১ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশেই দেওয়া হয়েছে ৭৬ হাজার ৭৪১ জনকে বুস্টার ডোজ।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ২৩৫ জনসহ ঢাকা বিভাগে ২৩ হাজার ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ১৯৮ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ৬০৮ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৪৪০ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৬৬৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৪৮৭ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৬৫৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ