1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

আজ বুধবার শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত মোট ৩০৯ টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী দেশে ফিরেছেন।
গতকাল মঙ্গলবার হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজীরা দেশে ফিরতে শুরু করেন। গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।
চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। আগামীকালের মধ্যে সব হজ যাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
হজ অফিসের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর ২৭ জন মহিলাসহ ১১৯ জন বাংলাদেশের হজ যাত্রী বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ