1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ১১২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানসহ কানাডায় ৪ দিনের সরকারি সফর শেষ করে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরার পথে প্রধানমন্ত্রী দুবাইয়ে ৫ ঘণ্টা যাত্রা বিরতি করেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কুইবেকের হোটেল লা মানোয়া রিচেলে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন।

শেখ হাসিনা অপর ১৬ বিশিষ্ট বিশ্বনেতার সঙ্গে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ৭টি দেশের প্লাটফর্ম গ্রুপ অব সেভেন (জি-৭)-এর আউটরিচ অধিবেশনে যোগদান করেন।

তিনি হোটেল শতে ফ্রন্টেনেতে রবিবার সকালে জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকেও মিলিত হন। শুক্রবার শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া এক নৈশভোজেও অংশ নেন।

শেখ হাসিনা রবিবার কুইবেক থেকে টরেন্টো ফিরে আসেন এবং ওইদিন বিকালে কানাডা আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন।

টরেন্টো সময় সোমবার সকালে মিয়ানমার বিষয়ক কানাডার বিশেষ দূত বব রে-এর সঙ্গে তার রিৎজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা সাসকাতচেওয়ান প্রদেশের উপপ্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও রফতানি উন্নয়নমন্ত্রী গর্ডন ওয়েন্ট কিউ.সি, ইমিগ্রেশন অ্যান্ড ক্যারিয়ার ট্রেনিংবিষয়ক মন্ত্রী জেরিমি হ্যারিসন এবং প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

টরেন্টো ত্যাগের আগে প্রধানমন্ত্রী তার হোটেলে কমার্শিয়াল কর্পোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জ্যাবলোকির সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ