1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী

দেশে পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৮ Time View

ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা। রাতে আলাদা দুটি ফ্লাইটে চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসব টিকা।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় টিকা। রাত ৩টায় আরও ১০ লাখ ডোজ টিকা আসে।

গত ২৭ মে একনেক সভায় চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদিত হয়। পরে ১৪ই জুলাই চীন থেকে টিকা কেনার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। গেল মাসের ৩রা ও ৪ঠা জুলাই দুই ধাপে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে।

এর পর শনিবার (১৭ জুলাই) রাতে দুই ধাপে রাজধানীতে পৌঁছেছে আরও ২০ লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে টিকার চালানটি গ্রহণ করেন ইপিআই পরিচালক সামশুল হক। তেজগাঁওয়ে টিকা সংরক্ষণাগারে রাখা হচ্ছে এই টিকা। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে দেড় কোটি ডোজ টিকা আসবে সিনোফার্মের।

এর আগে, গত ১২ মে চীনের কাছ থেকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে ১৩ জুন সিনোফার্মের আরও ছয় লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ