1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দেশে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯
  • ৭৬ Time View

দেশে বর্তমানে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর এ কারণে আপাতত চাল আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মন্ত্রী। বর্তমান খাদ্যবিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, সারাদেশে চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ