1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

দেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে তাঁরা নির্বাচনে অংশ নেবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা বলছে, এটা কি বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সকল ছোট বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেনো উস্কানি না দেয় সে জন্য আমেরিকার অ্যাম্বাসেডর কিংবা পৃথিবীর যে কোন দেশের অ্যাম্বাসেডর বলছে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। শুধু তারা বললে হবে না । আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে আবারও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করে। বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্য ঘাটতি সম্পন্ন দেশ ছিল। বর্তমানে দেশে খাদ্যে ঘাটতি নেই। বর্তমানে দেশে কোন মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই। মানুষের জীবন যাত্রার মান এখন উন্নতি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে আবারও একটি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শামছুল হক প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ