1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও সতর্ক করে দেন। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। আর দেশের মানুষকে কোনো বিদেশি শাসনের ভয় দেখিয়ে লাভ নেই।

শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের জনগণ দেশের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে। অতীতে ষড়যন্ত্র করে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হলেও ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমাদের নেতা তারেক রহমান ও দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত। ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রভাব বিস্তার করেছে, তাদের পরিবর্তে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার কথাও বলেন।

জাতীয়তাবাদী ওলামা দলকে দোয়া ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ওলামা দলের নেতাকর্মীরা জাতীয় সংসদে যাওয়ার যোগ্যতাও রাখেন। সংগঠনটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঐক্যবদ্ধ হয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে আলেম-ওলামাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ