1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে দুর্দান্ত শুরু করলো টাইগার বোলারদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৮ Time View

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে দুর্দান্ত শুরু করলো টাইগার বোলার তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান এই তারকা। এর আগে ঐতিহাসিক এ ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে বোলিং করতে হচ্ছে বাংলাদেশকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২ রান।

ভারতের মাটিতে খেলা হলেও টিম ইন্ডিয়াকে সহজে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ; এমন হুমকিই দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরা জ্বলে উঠলে হায়দরাবাদ টেস্টই হতে পারে বাংলাদেশের বড় সুযোগ; টেস্ট ক্রিকেটে ‘উত্থান’।

এদিকে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত দল হলেও টেস্টে যদিও নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেনি বাংলাদেশ; তবে এসব নিয়ে ভাবলে বিপদেই পড়তে হবে টিম ইন্ডিয়াকে। এ কথা সতীর্থদের সবার আগে স্মরণ করিয়ে দেন সাহা। তার সঙ্গে সুর মিলিয়েছেন ভারতীয় দলের কোচ ও অধিনায়কও।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।

ভারত একাদশ:
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা,  ভুবনেশ্বর কুমার উমেশ যাদব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ