1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

থাইল্যান্ডে ১৫ মাসের শুদ্ধি অভিযান ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০১৪
  • ১১৭ Time View

থাইল্যান্ডের সামরিক জান্তা দেশটিতে ১৫ মাসের শুদ্ধি অভিযান ঘোষণা করেছে। এরপরই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। গার্ডিয়ান।

থাই সামরিক বাহিনীর প্রধান প্রেয়াথ চ্যানওচা শুক্রবার এ ঘোষণা দেন।image_93629_0

বক্তব্য দানকালে সামরিক শাসনের সমর্থন করে তিনি বলেন, দশকব্যপী পরিব্যাপ্ত রাজনৈতিক অস্থিরতা নিরসন করে শান্তিময় সাম্রাজ্য পুনঃস্থাপনে সামরিক অভ্যুত্থানের প্রয়োজন আছে।

থাই রাজা ভূমিবল আদুলযাদেজের সমর্থন লাভের পর প্রথমবারের মতো টেলিভিশন গণমাধ্যমে জনগণের সামনে উপস্থিত হন প্রেয়াথ। তিনি আন্তর্জাতিক মহলের উদ্বেগকে উপেক্ষা করেন বলে জানান।

সেইসঙ্গে ৬ কোটি ৭ লাখ মানুষের দেশটিতে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেয়ার জন্যে ১৫ মাস সময় চেয়ে নেন।

তিনি বলেন, তার শাসনামলের প্রথম ৩ মাস শুধুমাত্র একটি বহুধাবিভক্ত জাতির পুনর্মিলনের জন্যে উৎসর্গীত হবে।

শাসনের ৩য় পর্যায়ে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে থাইল্যান্ডে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

বিগত ২২ মে থাইল্যান্ডের ১৯তম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেয়াথ চ্যান ওচা ক্ষমতা লাভ করেন।

উল্লেখ্য ১৯১৪ সালে উপমহাদেশের তৎকালীন ব্রিটিশ উপনিবেশগুলোতে প্রতিষ্ঠিত মার্শাল ল’ আজও স্বাধীন দেশগুলো (যেমন: থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ইত্যাদি) নিজেদের স্বার্থে অপরিবর্তিত রেখেছে।

মার্শাল ল’ আইন প্রতিষ্ঠার ঠিক ১০০ বছরের মাথায় এই প্রাক্তন ব্রিটিশ উপনিবেশে সামরিক অভ্যুত্থান সংঘটিত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ