1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যায় ১৯ জনের বিচার শুরু মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল পেতে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: ২ শিক্ষার্থী কারাগারে তেঁতুলিয়ায় যমুনা ব্যাংকের প্রশিক্ষণ শেষে সনদ পেলেন উদ্যোক্তারা রাতে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা, কতটা যৌক্তিক? পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে হামলা, অগ্নিসংযোগ ইহুদি সন্ত্রাসবাদ: আইজেনকোট

তেঁতুলিয়ায় যমুনা ব্যাংকের প্রশিক্ষণ শেষে সনদ পেলেন উদ্যোক্তারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দক্ষ ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে এ উপলক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালনা করে যমুনা ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও কর্মসূচির পরিচালক মো. মাসুম বিল্লাহ এবং যুগ্ম পরিচালক ও উপপরিচালক মো. আইয়ুব আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এসএমই বিভাগের মার্কেটিং ইউনিটের প্রধান নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. রাশেদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির রাজশাহী অঞ্চলের প্রধান মুহাম্মদ ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ব্যবসায়িক কর্মকাণ্ডে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের কর্মকর্তারা ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরে অতিথিরা প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ