1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

তৃতীয় উইকেটের পতন পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১
  • ২৮৭ Time View

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান। প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে হাফিজের শতকে পাকিস্তানের সংগ্রহ ২৮০। এগিয়ে আছে ১৪৫ রানে।

ব্যাট করছেন ইউনুস খান ও মিসবাহ উল হক ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগের দিন ১৩২ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর। দ্বিতীয় দিন প্রথম সেশনের চা বিরতির পরই জুটিতে ভাঙ্গন ধরান অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তার বলে ব্যক্তিগত ৬১ রানে এলবিডাব্লু’র ফাঁদে পড়েন তৌফিক উমর।

লাঞ্চের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য উপহার দেন পেসার সাহাদাত হোসেন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আজহার আলী। সাজঘরে ফেরার আগে ২৬ রান করেন এই ক্রিকেটার।

একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলেন হাফিজ। পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক। ইলিয়াস সানির বলে আউট হয়ে ১৪৩ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ১৪টি চারের মার ছিলো তার ইনিংসে।

এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ১৩৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। নাসির হোসেন ৪১, অভিষিক্ত নাজিমউদ্দিন ৩১ ও সহঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়ান ১৮ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ