1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

তুরস্কে ভূমিকম্প : ১৩ দিন পর ঘানার সেই ফুটবলারের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মাঝে একবার গুজব ছড়ায় আতসুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটি ভুয়া হিসেবে প্রমাণিত হয়। আতসুর মরদেহ উদ্ধারের বিষয়টি শনিবার এক বিবৃতিতে (১৮ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন তার এজেন্ট।
ক্রিস্টিয়ান আতসু ২০২২ সালে তুরস্কের ক্লাব হাতাইস্পোরের হয়ে খেলতে দেশটিতে আসেন। তিনি হাতাই প্রদেশের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। ভূমিকম্পে তার অ্যাপার্টমেন্টটি ধসে পড়ে। ভূমিকম্প আঘাত হানার আগের দিন ৫ ফেব্রুয়ারি তার্কিস সুপার লিগে নিজ দলের হয়ে জয়সূচক গোলটিও করেছিলেন তিনি।
আতসুর এজেন্ট নানা সেচার এক টুইট বার্তায় বলেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকল শুভাকাঙ্খীকে আমি জানাচ্ছি, দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে ক্রিস্টিয়ান আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা তার জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
ঘানার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা আতসু ইংলিশ ক্লাব এভারটন, চেলসি ও নিউক্যাসলের হয়ে খেলেছেন।
এদিকে তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ওই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ