1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বোর্ডের সঙ্গে ‘ওপেন ডিসকাশন’ জরুরি মনে করেন অধিনায়ক ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪০০ ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন মেঘনাঘাটে জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, ঢাকা-চট্টগ্রাম-সিলেটে বিদ্যুৎ বিভ্রাট কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ, শ্রমিক বিক্ষোভে ১২ কারখানা ছুটি ৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

তামিমের ব্যাটে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৪৪ Time View

98তামিম ইকবালের অর্ধশতের উপর ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে চিটাগাং ভাইকিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯২ রান। তামিম ৬৯ আর ইয়াসির আলি ১৩ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে চরম নাটকীয়তা শেষে মাঠে গড়ায় চিটাগাং ভাইকিংস এবং সিলেট সুপারস্টারসের খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সুপারস্টারসের বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে জটিলতার কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হয়েছে এ ম্যাচ।

এদিন বেলা ১টা ৩০ মিনিটে টস হবার কথা থাকলেও ২৬ মিনিট বিলম্বে বিপিএলের তৃতীয় ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট সুপারস্টারস। নির্ধারিত সময়ে টস করতে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম মাঠে ম্যাচ রেফারির সঙ্গে দাঁড়িয়ে থাকলেও সেখানে দেখা যায়নি প্রতিপক্ষের অধিনায়ক মুশফিকুর রহিমকে।

টসে হেরে ব্যাট হাতে নামেন চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান। তবে, অনাপত্তিপত্র না থাকা সিলেটের দুই খেলোয়াড় মাঠে নামায় তারা আবার ড্রেসিং রুমের পথে ফিরে যান। এ নিয়ে চলে প্রায় প্রায় এক ঘণ্টা দেন দরবার চলার পর অবশেষে অনাপত্তিপত্র ছারা সিলেটের দুই খেলোয়াড়কে ছাড়া মাঠে নামলে খেলতে সম্মত হয় চিটাগাং ভাইকিংস।

সিলেট সুপারস্টারস:

মুশফিকুর রহিম (অধিনায়ক),মুমিনুল হক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন মিলন শুভাশিস রয়, দিলশান মুনাবেরা, নাসুম আহমেদ ও অজন্তা মেন্ডিস।

চিটাগাং ভাইকিংস :

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মোহাম্মদ আমির, সাঈদ আজমল, তিলকারাত্নে দিলশান, জীবন মেন্ডিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ