1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

তাজউদ্দীনের মতো অর্থমন্ত্রী এদেশে জন্মায়নি: গাজীপুরে তোফায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭৬ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন একজন মেধাবী মানুষ। তুখোড় ওই নেতার মতো  কোনো অর্থমন্ত্রীর জন্ম এখনো এদেশে হয়নি। রোববার বিকেল সাড়ে ৫টায় কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরো বলেন, “তাজউদ্দীন আহমদ মেধাবী ছিলেন। তার মেয়ে রিমিও ইতোমধ্যে মেধার স্বাক্ষর রেখেছেন। আশা করি, রিমি নির্বাচিত হয়ে মেধা দিয়ে কাপাসিয়াবাসীর উন্নয়ন করবেন। বাবার আদর্শে লালিত সন্তান রিমি কাপাসিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন।”
জনসভায় স্বাগত ভাষণ দেন নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি।

বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন, গাজীপুরের সাবেক সাংসদ মো. শহিদুল্লাহ, বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাবলু, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান ও আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, রিমির চাচা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন খান ও সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল নিজ নিজ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ