1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

তরুণীদের টানতে আইএসের নতুন অস্ত্র সুদর্শন পুরুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২২৫ Time View

4005মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এবার পশ্চিমা তরুণীদের জিহাদে আকৃষ্ট করতে নতুন অস্ত্র ব্যবহার করছে। আইএসের সুদর্শন জঙ্গিদের সঙ্গে তরুণীদের বিয়ের প্রলোভন দেখিয়ে দলে আকৃষ্টের নতুন এ কৌশল ব্যবহার হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট অনুপ্রাণিত ব্লগগুলোতে জিহটি শব্দটি এখন বেশ জনপ্রিয়। সুদর্শন পুরুষদের জিহটি নামে ডাকছে আইএস। আইএসের ব্লগগুলোতে সুদর্শন পুরুষের সঙ্গে বিয়ের টোপ দেখিয়ে পশ্চিমা তরুণীদের নিজেদের আদর্শের দিকে আকর্ষণ করা হয়। এই প্রসঙ্গে বার্ড অফ জেনা নামে একটি ব্লগের কথা উল্লেখ করেছে সিএনএন। ব্লগটি শাম নামে এক নারীর।

ওই নারীর দাবি, তিনি একটি পশ্চিমা দেশের নাগরিক ছিলেন। ইসলামের আদর্শে আকৃষ্ট হয়ে আইএসে যোগ দেয়া মনস্থির করেন। পরে সিরিয়া পৌঁছে এক সুদর্শন জিহাদির সঙ্গে তার বিয়ে হয়। নিজের বিবাহিত জীবনের সুখ শান্তির নিয়মিত ফিরিস্তি থাকে তার ব্লগে। থাকে আকর্ষণীয় লে-আউটে তৈরি করা নানা উদ্ধৃতি ও পোস্টার।

ওই ব্লগের কিছু অংশ উদ্ধৃত করে সিএনএন বলছে, সেখানে শাম তার স্বামীর সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্ত বর্ণনা করেছে। লেখা হচ্ছে , `(কথা শুরু করার ) কয়েক মিনিট পর আমি আমার চোখের উপর থেকে নিকাব সরিয়ে ফেলি। ও আমার দিকে তাকায়। আমাদের চোখাচোখি হওয়া মাত্রই আমার হৃদয় আলোর চেয়েও বেশি গতিবেগে দৌড়াতে শুরু করে।

প্রায় রোম্যান্টিক উপন্যাসের মতো ভাষায় লেখা এসব ব্লগে পশ্চিমা দেশগুলোতে বিভ্রান্ত কিশোরীদের মনে আইএস খিলাফত সম্পর্কে আগ্রহ জাগাতে সাহায্য করে, আর তার পুরোভাগে রয়েছে ওই সুদর্শন জঙ্গিদের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি।

গত বছর অাগস্টে ব্রিটেন থেকে তিন কিশোরীর সিরিয়ায় পালিয়ে যাওয়া নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ