1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪ Time View

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল।
মঙ্গলবার তেহরান ত্যাগের আগে জারিফ সাংবাদিকদের বলেছেন, ঢাকা সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া সফরে যাবেন জারিফ। ইন্দোনেশিয়া সফরে গিয়ে জাকার্তা-তেহরান সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিশ্বের প্রতিটি অঞ্চলের দেশগুলোর সঙ্গে তেহরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ