1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন দেশের ১০ কোটি মানুষ: স্বাস্থ্য সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ Time View

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ১০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্য সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। আমরা প্রায় ১০ কোটি মানুষকে এই টিকা নিতে পারবো।
তবে কীভাবে এই লক্ষ্য অর্জন করা যাবে এই ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।

দেশে টিকাদান কেন্দ্রের সংখ্যা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সমন্বিত সহযোগিতা বাড়াবো।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বর্তমানে দেশে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রায় দেড় কোটি ডোজ মজুদ রয়েছে, যার মধ্যে ৫৪ লাখ ডোজ আজ সকালে এসেছে।

এর আগে, সরকার সারা দেশে প্রায় ৬ হাজার কেন্দ্র স্থাপন করে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করলেও সেটি পরবর্তীতে আর চালু রাখতে পারেনি।

গত ৭ থেকে ১২ আগস্ট এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যার অধীনে প্রায় ৩৪ লাখ মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ