1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর, কমবে বিরোধ-মামলা ঢাকা ক্লাবের সামনে থেকে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: জাহেদ লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা: ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের রাস উৎসব জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই মারা গেছেন অভিনেতা সোহেল খান নওয়াজউদ্দিন-দিয়ার নতুন সিরিজ ও ইন্সটাগ্রাম পোস্ট: ক্ষোভ নাকি প্রচার কৌশল?

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, মামলা ৪০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জন গ্রেপ্তার ও ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল (রোববার, ২২ নভেম্বর) অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৬৩, মিরপুর বিভাগ ১৫০, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ